বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম
ছবি: সংগৃহীত
expand

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। তেলের দাম কমায় গত জানুয়ারির সর্বোচ্চ সাপ্তাহিক প্রবৃদ্ধির পথে রয়েছে স্বর্ণ।

শুক্রবার (৭ আগস্ট) বেলা ১২টা ৩৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৮৫ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে স্বর্ণের দাম সামগ্রিকভাবে ৬ শতাংশ বেড়েছে। এ ছাড়া মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৪৪ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।

ফাইন্যান্সিয়াল ব্রোকারেজ স্টোনএক্স-এর জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তির আশা মূল্যস্ফীতিকে নিম্নমুখী করেছে, যা স্বর্ণের মূল্যবৃদ্ধিতে সহায়ক হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান মারেক্স এক প্রতিবেদনে জানিয়েছে, ‘আগস্টে আমরা স্বর্ণের বাজার নিয়ে ইতিবাচক। এই মূল্যবান ধাতুর লেনদেনের পরিসর আরও বাড়বে বলে আশা করছি।’

অন্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬৩ দশমিক ৪৮ ডলার, প্ল্যাটিনাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫৫ দশমিক ৯০ ডলার এবং প্যালাডিয়াম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৪ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম পড়ছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank