

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মণ্ডল বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টায় শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম মণ্ডল বুলবুল (৫২) শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের মৃত হযরত আলী মণ্ডলের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের এজাহারভুক্ত আসামিকে ভাংনাহাটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। শুক্রবার (আজ) তাকে আদালতে পাঠানো হবে।