শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইবোলা সতর্কতায় ভারতে প্রবেশে নতুন নিয়ম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আফ্রিকার কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি) ও উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন স্বাস্থ্যবিধি চালু করেছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি অবস্থা ঘোষণার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

নতুন নির্দেশনা অনুযায়ী, ‘এয়ার সুবিধা ২.০’ নামে একটি ডিজিটাল স্বাস্থ্য ঘোষণা প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এখন থেকে ভারতে প্রবেশের আগে সব আন্তর্জাতিক যাত্রীকে অনলাইনে বাধ্যতামূলক স্বাস্থ্য স্বঘোষণাপত্র (হেলথ সেলফ-ডিক্লারেশন) জমা দিতে হবে।

স্বঘোষণাপত্রে যাত্রীদের গত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার তথ্য এবং বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি উল্লেখ করতে হবে।

ভারত সরকারের কর্মকর্তাদের ভাষ্য, নতুন এ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইবোলার ঝুঁকিতে থাকা যাত্রীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি বিমানবন্দরে আগত আন্তর্জাতিক যাত্রীদের প্রবেশ প্রক্রিয়াও আরও সহজ ও নির্বিঘ্ন হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Croatia VS Ghana
Scheduled
28 Jun, 03:00 AM
VS
World Cup