বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মীর ফের বিস্ফোরণ, আহত ৪ ভারতীয় সেনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১১:৩৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) এলাকায় আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) রয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে এলওসি এলাকায় টহল দেওয়ার সময় সেনাদের কাছে বিস্ফোরণ ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য উধমপুরের সেনা কমান্ড হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, সাম্প্রতিক কয়েকটি বিস্ফোরণই দুর্ঘটনাজনিত হতে পারে।

এলওসি এলাকায় গত এক সপ্তাহে এটি তৃতীয় বিস্ফোরণের ঘটনা। এর আগে পৃথক দুই ঘটনায় দুই সেনা সদস্য নিহত এবং কয়েকজন আহত হন।

গত ৯ জুন উরি সেক্টরের কামালকোট এলাকায় একটি গ্রেনেড বিস্ফোরণে দুই সেনার মৃত্যু হয়। পরে ১২ জুন পুঞ্চ সেক্টরে আরেক বিস্ফোরণে দুই সেনা আহত হন।

এদিকে, পুঞ্চ জেলার মেন্ধার সেক্টরের বালাকোট এলাকায় সম্প্রতি গোলাগুলির খবর পাওয়া যায়। কিছু প্রতিবেদনে এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের সঙ্গে যুক্ত করা হলেও সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

অন্যদিকে, রাজৌরি জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন শেরাওয়ালি’ কয়েক সপ্তাহ ধরে চলমান রয়েছে বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup