মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ফুটবল দলকে যুক্তরাষ্ট্রের নির্দেশ- ‘তোমাদের এখনই চলে যেতে হবে’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০২:০৪ পিএম
শুরুর ম্যাচে ড্র করেছে ইরান
expand
শুরুর ম্যাচে ড্র করেছে ইরান

বিশ্বকাপে যাতায়াতের ঝক্কিঝামেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইরানের প্রধান কোচ আমির গালেনোয়ি।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পরপরই দলকে লস অ্যাঞ্জেলেস ছেড়ে আবার মেক্সিকোর তিহুয়ানায় ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে সবচেয়ে কঠিন প্রস্তুতি পর্বগুলোর একটি পার করার পর সোমবার সোফাই স্টেডিয়ামে মাঠে নামে ইরান। রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা।

তবে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই দলের ভ্রমণসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন গালেনোয়ি। তার দাবি, মঙ্গলবার তিহুয়ানায় ফেরার পরিকল্পনা শেষ মুহূর্তে পরিবর্তন করা হয়েছে। বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে ইরানের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিহুয়ানায় নেওয়া হয়। অথচ তাদের গ্রুপপর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে উড়ে যাওয়ার কথা ছিল ইরানের। ম্যাচের পরদিন ফেরারও কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দলটি রবিবার লস অ্যাঞ্জেলেসে পৌঁছায়। এরপর সোমবারের ম্যাচের পর আবারও ভ্রমণ পরিকল্পনা বদলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

গালেনোয়ি বলেছেন, ‘যাতায়াতেই আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। রিকোভারির জন্যও পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। আজকের ম্যাচের পর আমাদের বলা হয়েছে, দ্রুত এখান থেকে চলে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘খেলোয়াড়দের রিকোভারির জন্য সময় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের তিহুয়ানার ক্যাম্পে ফিরে যেতে বলা হয়েছে, যা বড় উদ্বেগের বিষয়।’

নিজেদের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইরান কোচ বলেন, ‘আমার মনে হয়, পুরো বিশ্বকাপে সম্ভবত সবচেয়ে বেশি চাপে থাকা দল আমরা।’

তবে সোমবার রাতেই ইরানকে কারা চলে যেতে নির্দেশ দিয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি গালেনোয়ি। অন্যদিকে ইরান অধিনায়ক মেহদি তারেমি জানান, ম্যাচ শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ড্রেসিংরুমে এসে খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছেন।

তারেমি বলেন, ‘নিশ্চয়ই তিনি আমাদের সহায়তা করার চেষ্টা করতে চান। কিন্তু বিষয়টি আরও অনেক কিছুর সঙ্গে জড়িত, যা সবাই জানে। আমি আলাদা করে কিছু বলতে চাই না, কারণ আপনারাও জানেন আমরা কী পরিস্থিতির মধ্যে আছি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup