

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল কেবল একটি খেলা নয়, এটি বিশ্ব সংস্কৃতির এমন এক অনন্য মঞ্চ যেখানে প্রতিটি দেশের ইতিহাস ও ঐতিহ্য এক সুতোয় গাঁথা। এই মঞ্চে অংশ নেওয়া দলগুলোর রয়েছে বৈচিত্র্যময় সব ডাকনাম, যা তাদের নিজস্ব পরিচয় ও শেকড়ের গল্প ফুটিয়ে তোলে।
আর্জেন্টিনা (লা আলবিসেলেস্তে): আর্জেন্টিনার জার্সির নকশা ও পতাকার রঙ আকাশী নীল-সাদা। স্প্যানিশ ভাষায় উদিত সূর্যকে বলা হয় ‘আলবা ই সেলেস্তে’, যা থেকে এই নামের উৎপত্তি।
ব্রাজিল (সেলেসাও): পর্তুগিজ ভাষায় ‘সেলেসাও’ শব্দের অর্থ নির্বাচিত খেলোয়াড়। ব্রাজিলে সব ফুটবল দলকেই সেলেসাও বলা হলেও জাতীয় দলটি বিশ্বজুড়ে ‘দ্য সেলেসাও’ নামে অনন্য।
ফ্রান্স (লেস ব্লুজ): ফরাসি দলটির ঐতিহ্যবাহী জার্সির রঙ নীল। এই নীল রঙের কারণেই তাদের ‘লেস ব্লুজ’ নামে ডাকা হয়।
উরুগুয়ে (লা সেলেস্তে): উরুগুয়ের আকাশী নীল রঙের জার্সির ওপর ভিত্তি করে এই নাম দেওয়া হয়েছে। স্প্যানিশ ভাষায় এর অর্থ ‘স্কাই ব্লু’।
ইংল্যান্ড (থ্রি লায়নস): ইংল্যান্ডের জার্সির লোগোতে রয়েছে তিনটি সিংহ। এভাবেই নামটি পরিচিতি লাভ করেছে।
স্পেন (লা রোজা): স্প্যানিশ ভাষায় এর অর্থ ‘লাল দল’, যা তাদের জার্সির রঙ নির্দেশ করে। মাঠের আগ্রাসী পারফরম্যান্সের জন্য তারা ‘লা ফুরিয়া রোজা’ বা লাল ক্রোধ নামেও পরিচিত।
পর্তুগাল (ওস নেভেগাডোরস): পর্তুগালের রয়েছে সমুদ্র জয়ের ও বিখ্যাত নাবিকদের সমৃদ্ধ ইতিহাস। তাই তাদের জাতীয় দলকে ‘নেভিগেটরস’ বা ওস নেভেগাডোরস বলা হয়।
জাপান (সামুরাই ব্লু): জাপানের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী যোদ্ধা গোষ্ঠী ‘সামুরাই’-দের পটভূমি এবং দলের নীল জার্সির সমন্বয়ে এই নামকরণ করা হয়েছে।
আমেরিকা (স্টার স্ট্রাইপস): যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা এবং ফুটবল ফেডারেশনের লোগোতে থাকা তারকা ও ডোরার নকশা থেকে এই নাম এসেছে। এদের ‘দ্য ইয়াঙ্কস’-ও বলা হয়।
জার্মানি (ন্যাশনালেফ): জার্মানি ফুটবল দলকে বলা হয় ‘ন্যাশনালেফ’, যার অর্থ জাতীয় একাদশ। এছাড়া তাদের ‘ডাই ম্যানশ্যাফ্ট’ নামেও ডাকা হয়।
মেক্সিকো (এল ট্রাই): মেক্সিকোর পতাকার তিনটি রঙের সাথে মিল রেখে এই নাম রাখা হয়েছে। ‘এল ট্রাই’ শব্দের অর্থ ত্রিবর্ণ।
দক্ষিণ কোরিয়া (তাইগেউক ওয়ারিয়র্স): ‘তাইগেউক’ হলো দক্ষিণ কোরিয়ার পতাকার মাঝখানে থাকা বিশেষ প্রতীক। এছাড়া ভক্তদের কাছে তারা ‘দ্য রেডস’ নামেও পরিচিত।
মরক্কো (দ্য অ্যাটলাস লায়ন্স): মরক্কোর জাতীয় পশু বারবারি সিংহ (যা অ্যাটলাস সিংহ নামেও পরিচিত ছিল)। বর্তমানে বিলুপ্ত এই পশুর নামানুসারেই তাদের এই ডাকনাম।
বেলজিয়াম (ডাই রোটেন টিউফেল): এর অর্থ ‘দ্য রেড ডেভিলস’। ১৯০৬ সালে দলের লাল জার্সি দেখে সাবেক ম্যানেজার পিয়েরে ওয়ালকিয়ার এই নামটি রেখেছিলেন।
নেদারল্যান্ডস (অরেঞ্জ) : হোম কিটের গোলাপি রঙ ও দেশের ফুটবল সংস্থা কেএনভিবির লোগে অনুসারে ‘অরেঞ্জ’ নামে পরিচিত নেদারল্যান্ডস।
সৌদি আরব (আল আখদার): এই নামের অর্থ ‘দ্য গ্রিনস’ বা সবুজ দল। বাজপাখির ক্ষিপ্রতার সাথে তুলনা করে তাদের ‘গ্রিন ফ্যালকনস’-ও বলা হয়।
ইরান (টিম মেল্লি): ফার্সি ভাষায় এর সহজ অর্থ ‘জাতীয় দল’। এছাড়াও তাদের ‘ইরানি সিংহ’ বা ‘পারস্যের রাজপুত্র’ নামে ডাকা হয়।
