বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা রেলসেতুর নিচ থেকে মাটি সরানোর ব্যাখ্যা দিলেন সেতুমন্ত্রী

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৪:৫৯ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, পদ্মা সেতু প্রকল্প এলাকায় সেতুর পিলারের কাছে মাটি সরিয়ে নেওয়া বন্ধ করা হয়েছে, সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

সেতুমন্ত্রী বলেন, আমি যতটা জেনেছি, এই মাটি খুঁড়ে নেওয়া হয়েছে বিষয়টা এরকম না। ওখানে যখন ব্রিজ হয়েছে, কিছু অবস্টাকল রাখা হয়, ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়। সেখান থেকে মাটি সরানো হয়েছিল। ওটা প্রয়োজনেই সরানো হয়েছিল।

তিনি বলেন, পরবর্তীতে দেখা যাচ্ছে যে, এই সরানোটাকে অন্যভাবে দেখছে। ইতিবাচকভাবে দেখা হচ্ছে না। দীর্ঘদিন ওই মাটি সরানো হয়নি। ওটা দিয়ে একটু উঁচু জায়গা হয়ে যাওয়ার পর ওখান থেকে আবার মই দিয়ে কিছু কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে। যার ফলে সার্বিক বিবেচনায় ওটা সরানো হয়েছিল। এখন আবার সিদ্ধান্ত নেয়া হয়েছে, ঠিক আছে। ওটা এক্সট্রা মাটি ছিল। পরে যখন ব্রিজ চালু হয়ে গেছে, আবার সরিয়ে ফেলেছে। ওটা অস্থায়ীভাবে ছিল।

মন্ত্রী বলেন, যেহেতু এই ধরনের একটা মেসেজ গিয়েছে, যার জন্য আমরা বন্ধ করে ওখানে গাছ লাগানোর চিন্তা করে দিয়েছি। ওখানে গাছ লাগানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup