

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বর্তমান সরকার গণমাধ্যমের সহযোগী অংশীদার হতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, ‘মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে, যেটা অস্বীকার করার কিছু নেই। এই জার্নালিজম নিয়ে নীতিমালা তৈরীর প্রয়োজনীয়তা রয়েছে। যেসব সিটিজেন জার্নালিজম শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করে, তারা সরকারের শিল্প প্রতিষ্ঠান চলার যে নিয়ম আছে সেই অনুযায়ী চালাতে হবে।’
মঙ্গলবার (১৬ জুন) সকালে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম কমিশন দাঁড় করাতে পারলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হবে সেটা।’
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদিকদের পেশাগত মর্যাদা নিশ্চিতে কাজ করছে। গণমাধ্যমের সব সমস্যাকে একটা জায়গায় এনে সমাধানের চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যম কমিশন যদি দাঁড় করানো যায়, তবে সেটি হবে ফ্যাসিবাদ পরবর্তী সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র পুনরায় চালুর কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে। অন্যদিকে মালিকপক্ষের লোকেরা অনেক সাংবাদিকদের চাকরিচ্যুত করছেন। সভায় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
