

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরও মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন না বলে স্পষ্ট জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের দুই শীর্ষ নেতা ডেরেক ও’ব্রায়েন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা পরাজিত হইনি। আমি পদত্যাগ করব না। রাজভবনে যাওয়ার প্রশ্নই ওঠে না।”
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম হয়েছে এবং এতে নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করবে বলেও জানান তিনি।
ভারতের রাজনৈতিক প্রথা অনুযায়ী, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিদায়ী মুখ্যমন্ত্রী সাধারণত রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। কিন্তু মমতার পদত্যাগ না করার ঘোষণায় নতুন করে সাংবিধানিক আলোচনা শুরু হয়েছে।
ভারতের সংবিধানের ১৬৪ অনুচ্ছেদ অনুযায়ী, মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নিয়োগ দেন এবং মন্ত্রিসভা রাজ্যপালের সন্তুষ্টি অনুযায়ী দায়িত্ব পালন করে। তবে কোনো সরকার সংখ্যাগরিষ্ঠতা হারালে রাজ্যপাল বিধানসভায় আস্থা ভোটের নির্দেশ দিতে পারেন। সেই ভোটে সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন না পেলে মুখ্যমন্ত্রীর পদে থাকা কঠিন হয়ে পড়ে।
এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৩টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি ২০৭টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। এই ফলাফলের মধ্য দিয়ে রাজ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
মন্তব্য করুন
