শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনের সরকারি সফরে ইসরায়েলে পৌঁছালেন মোদি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দুই দিনের সরকারি সফরে ইসরায়েলে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৫ ডিসেম্বর) তাঁর বহনকারী বিমান বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুও উপস্থিত ছিলেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বিমানবন্দরে মোদি ও নেতানিয়াহুকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেখা যায়। তাঁরা পরস্পরকে আলিঙ্গন করেন এবং মোদিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

স্বাগত অনুষ্ঠানের পর দুই নেতা মঞ্চে ওঠেন। পাশাপাশি দাঁড়িয়ে ইসরায়েলের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বিমানবন্দরেই মোদি ও নেতানিয়াহুর মধ্যে সংক্ষিপ্ত রুদ্ধদ্বার বৈঠকের কথা রয়েছে। পরে তাঁরা জেরুজালেমে যাবেন। সেখানে অবস্থিত ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আজ সন্ধ্যায় মোদির বক্তব্য দেওয়ার সূচি রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Belgium
45'+5'
1 - 1
30' Fabián Ruiz
41' Charles De Ketelaere
World Cup