মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৭ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ভারতের তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল নির্বাচনে পরাজয়ের পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক প্রার্থীর স্ত্রী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দেওয়া অর্থ ফেরত নেওয়ার চেষ্টা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, তিনি খাতা-কলম নিয়ে ভোটারদের কাছে ফেরতের দাবির কথা বলছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মাঞ্চেরিয়ালের ৯ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি প্রার্থী জাদি তিরুপতি। এ নির্বাচনে তিনি মাত্র ১৬ ভোটে হেরে যান। ফল ঘোষণার পর অভিযোগ উঠেছে, নির্বাচনের সময় ভোট দেওয়ার জন্য যেসব ভোটার তাকে টাকা দিয়েছিলেন, তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীর পরিবার।

এদিকে এক ভিডিওতে দেখা যায়, তিরুপতির স্ত্রী রূপা ভোটারদের ঈশ্বরের নামে শপথ করাচ্ছেন—তারা ভোট দিয়েছেন কি না। অভিযোগ অনুযায়ী, যারা ভোট দেননি তা স্বীকার করেছেন, তাদের কাছ থেকে জনপ্রতি তিন হাজার রুপি নেওয়া হচ্ছে।

বিষয়টি ছড়িয়ে পড়লে, স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনার তীব্র সমালোচনা তৈরি হয়। সংশ্লিষ্টরা বলছেন, ভোটারদের অর্থের প্রলোভন দেখানো নির্বাচনী নীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন