শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:১৮ এএম
ডেলসি রদ্রিগেজ
expand
ডেলসি রদ্রিগেজ

মার্কিন বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

শনিবার ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এক আদেশে জানিয়েছে, প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখতে ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে। খবর জেরুজালেম পোস্টের।

আদালতের রায়ে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে রদ্রিগেজ ‘ভেনেজুয়েলার বলিভারীয় প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের দায়িত্ব’ পালন করবেন।

পাশাপাশি আদালত নির্ধারণ করবে, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্রের কার্যক্রম এবং সার্বভৌমত্ব রক্ষায় কোন আইনি কাঠামো প্রযোজ্য হবে।

ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে যে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে। এ নিয়ে ভেনেজুয়েলার ওপর নানারকম চাপ প্রয়োগের মধ্যে গতকাল ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন সেনারা।

স্ত্রীসহ মাদুরোকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে এবং তাদেরকে ‘আমেরিকান বিচারের মুখোমুখি’ করা হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মাদুরোকে আটক করার পর শনিবার জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠক ডাকেন ডেলসি রদ্রিগেজ। সেখানে মাদুরো আটক হওয়ার ঘটনায় আংশিকভাবে ইসরায়েলকে দায়ী করেন তিনি।

রদ্রিগেজ বলেন, ‘বিশ্বের সরকারগুলো হতবাক’ ভেনেজুয়েলার বলিভারীয় প্রজাতন্ত্র এ ধরনের এক হামলার শিকার হয়েছে, যার মধ্যে নিঃসন্দেহে জায়নিস্ট ইঙ্গিত রয়েছে। এটি সত্যিই লজ্জাজনক।’

সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশালে নিকোলাস মাদুরোর চোখ বাঁধা এই ছবি প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে হোয়াইট হাউসের সামাজিক মাধ্যমে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) ভবনের ভেতর দিয়ে মাদুরোকে হাঁটিয়ে নেওয়ার ভিডিও প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভেনেজুয়েলার জন্য ‘লেভেল-৪: ভ্রমণ করবেন না’ সতর্কতা জারি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup