রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদিন লিফটে ওঠেন, ‘NS’ কেন লেখা থাকে জানেন?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৪:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
expand

লিফটে ওঠার সময় কখনও কি বোতামের পাশে বা ধাতব প্লেটে ‘NS’ লেখা চোখে পড়েছে? অনেকেই প্রতিদিন এই চিহ্ন দেখেন, কিন্তু এর অর্থ সম্পর্কে জানেন না।

আসলে ‘NS’ লিফটের একটি বিশেষ অপারেটিং মোডের নির্দেশক। এটি সাধারণ যাত্রীদের দৈনন্দিন ব্যবহারের জন্য নয়; বরং বিশেষ পরিস্থিতিতে দ্রুত, নিরাপদ ও বাধাহীনভাবে লিফট পরিচালনার জন্য এই সুবিধা রাখা হয়।

লিফটে ‘NS’-এর অর্থ ‘Non-Stop’ বা ‘Bypass Service’। এই মোড চালু থাকলে লিফট নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো পর্যন্ত মাঝপথে কোনো তলায় থামে না। অন্য তলা থেকে কেউ কল বাটন চাপলেও লিফট সেই অনুরোধ উপেক্ষা করে প্রথম নির্বাচিত গন্তব্যেই সরাসরি পৌঁছে যায়। ফলে জরুরি বা অগ্রাধিকারভিত্তিক যাতায়াতের ক্ষেত্রে সময় বাঁচে এবং সেবা নিশ্চিত করা সহজ হয়।

বিভিন্ন পরিস্থিতিতে এই বিশেষ মোড চালু করা হয়। যেমন, কোনও গুরুত্বপূর্ণ অতিথি (VIP), উচ্চপদস্থ কর্মকর্তা বা বিশেষ সামগ্রী দ্রুত নির্দিষ্ট তলায় পৌঁছে দিতে হলে লিফটকে Non-Stop মোডে রাখা হয়।

এ ছাড়া বড় হোটেলগুলিতে ব্যস্ত সময়ে লিফটে যাতায়াত আরও দ্রুত করতে এই ব্যবস্থা ব্যবহার করা হয়। রক্ষণাবেক্ষণের কাজেও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর।

শুধু ভিআইপি পরিষেবাই নয়, ভবনের রক্ষণাবেক্ষণের সময়ও ‘NS’ মোড অত্যন্ত কার্যকর। ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানরা যখন ভারী যন্ত্রপাতি এক তলা থেকে অন্য তলায় নিয়ে যান, তখন মাঝপথে বার বার থামার প্রয়োজন হয় না। ফলে কাজ দ্রুত এবং নিরাপদে সম্পন্ন করা যায়।

সাধারণ যাত্রীদের জন্য এই ‘NS’ মোড পরিষেবা নয়। এটি সাধারণত একটি বিশেষ কী-সুইচ বা ভবনের কেন্দ্রীয় লিফট নিয়ন্ত্রণ ব্যবস্থা (Central Dispatch System) থেকে চালু করা হয়।

একবার এই মোড সক্রিয় হলে, মাঝের তলায় অপেক্ষারত যাত্রীরা নির্দিষ্ট তলায় যাওয়ার জন্য লিফটের বোতাম চাপলেও তা কাজ করবে না।

পরের বার লিফটে ‘NS’ লেখা জ্বলতে দেখলে আর অবাক হবেন না। বুঝে নিন, সেই লিফটটি বিশেষ পরিষেবায় রয়েছে এবং এটি সাধারণ যাত্রীদের জন্য নয়। ছোট্ট এই চিহ্নটি আসলে আধুনিক ভবনের স্মার্ট ও দক্ষ লিফট ব্যবস্থারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank