

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বহুল আলোচিত ১৩ বছর বয়সী অনামিকা আক্তার জুইয়ের সাত মাস বয়সী সন্তান শেষ পর্যন্ত কার জিম্মায় থাকবে—মা অনামিকা আক্তার জুই, নাকি বাবা শাকিলের? এ প্রশ্নের উত্তর মিলতে পারে আগামীকাল (৪ আগস্ট) ঢাকার চিফ লিগাল এইড অফিসে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ শুনানিতে।
মামলা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ জুলাই সন্তানকে ফিরে পাওয়ার আবেদন জানিয়ে ঢাকার চিফ লিগাল এইড অফিসে অভিযোগ করেন অনামিকা আক্তার জুঁই। অভিযোগের পর শাকিল ও তার মাকে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা নির্ধারিত দিনে উপস্থিত হননি।
এরপর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চিফ লিগাল এইড অফিসের বিচারক মোহাম্মদ সায়েম খান প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চকবাজার থানাকে নির্দেশ দেন।
ওই নির্দেশের পর গত সোমবার শিশুটিকে উদ্ধার করা হয়। মানবিক দিক বিবেচনায় সাময়িকভাবে শিশুটিকে তার মা অনামিকা আক্তার জুইয়ের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
তবে শিশুটির স্থায়ী জিম্মা কার কাছে থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল শুনানির দিন ধার্য রয়েছে।
জুয়ের আইনজীবী অ্যাডভোকেট মৃণাল মিত্র জানান, আগামীকালের শুনানিতে শিশুটির সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে কার জিম্মায় থাকবে, সে বিষয়ে সিদ্ধান্তের জন্য শুনানি অনুষ্ঠিত হবে।
এখন দেখার বিষয়, শিশুটির স্থায়ী জিম্মা তার মা অনামিকা আক্তার জুইয়ের কাছেই বহাল থাকে, নাকি বাবা শাকিলের কাছে দেওয়ার সিদ্ধান্ত আসে।