মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ইন্দোনেশিয়ায় অগ্নুৎপাত

৭০০ কিমি দূর থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ, ৬ বিমানবন্দর বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: সংগৃহীত
expand

সক্রিয় আগ্নেয়গিরি ‘মাউন্ট আনাক ক্রাকাতাউ’ থেকে নির্গত ভস্ম ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার আকাশে ছড়িয়ে পড়েছে। এর জেরে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়েছে। খবর আল জাজিরার।

আগ্নেয়গিরিটি থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত সুকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ রোববার (৬ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, এদিন স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তারা সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে শত শত যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন।

বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা ‘অঙ্কাসা পুরা’ এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইট স্থগিতের কারণে ৫৮টি আন্তর্জাতিক সার্ভিসসহ মোট ৩০১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, তারা রোববারের অবশিষ্ট সময়ের জন্য জাকার্তাগামী ও জাকার্তা থেকে ছেড়ে আসার অপেক্ষায় থাকা সব ফ্লাইট বাতিল করেছে।

ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী দুদি পুরওয়াগান্ধি জানিয়েছেন, বান্দুংয়ের হুসেইন শাস্ত্রনেগারা বিমানবন্দর এবং সুমাত্রার বান্দার লামপুংয়ের কাছে অবস্থিত রাদেন ইন্তেন দ্বিতীয় বিমানবন্দরসহ মোট ছয়টি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, সে মারাং ও সুরাবায়াসহ কয়েকটি শহরের বিমানবন্দরকে জরুরি অবতরণের জন্য বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, বাতাসে ভস্ম ছড়িয়ে পড়ার ফলে জাকার্তাজুড়ে জনজীবনে বিঘ্ন ঘটেছে। শহরের বেশকিছু স্কুল তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। জেলেরাও সাগরে যাওয়া বাতিল করেছেন।

আবহাওয়া সংস্থা বিএমকেজি-র মতে, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে আনাক ক্রাকাতাউয়ে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে লাভাস্রোত নির্গমনের পাশাপাশি বিকট বিস্ফোরণের শব্দ হয়, যা ৭০০ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে।

বিএমকেজি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় জানায়, আগ্নেয়গিরির জাভা অংশে ৬ হাজার মিটার এবং সুমাত্রা অংশে ও জাভার বানতেন প্রদেশের কিছু এলাকায় ১৫ হাজার মিটার উচ্চতা পর্যন্ত ধোঁয়া ও ভস্মের কুণ্ডলী শনাক্ত করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank