বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা জারি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

জাপানের উত্তরাঞ্চলে ইওয়াতে উপকূলের অদূরে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় আওমোরি প্রিফেকচার এবং হোক্কাইডোরসহ বেশ কয়েকটি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এতে সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কার কথা জানানো হয়।

সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে এ শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ)। এক সর্তক বার্তায় দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে ইওয়াত, আওমোরি এবং হোক্কাইডো প্রিফেকচারে ৩ মিটার (৯.৮৪ ফুট) পর্যন্ত উঁচু সুনামির আশঙ্কা করা হচ্ছে। জেএমএ জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর কোনো অস্বাভাবিকতা আছে কিনা তা খতিয়ে দেখতে কর্তৃপক্ষ ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষা করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup