শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ পিএম আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কোহ হিন্দুকুশ অঞ্চল। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আজ শনিবারের এই ভূমিকম্পে কেঁপে ওঠে ইসলামাবাদ, পেশোয়ার এবং খাইবার পাখতুনখোয়ার বেশ কিছু অঞ্চল।

সোয়াত, হাঙ্গু, উত্তর ওয়াজিরিস্তান এবং চিত্রালেও কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি রাওয়ালপিন্ডির বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন।

ভূকম্পন কেন্দ্রটি জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯৯ কিলোমিটার গভীরে।

ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ।

চলতি মাসের শুরুতে ইসলামাবাদ, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের কিছু অংশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মুজাফফারাবাদ এবং স্কারদুসহ বিভিন্ন শহরেও এর কম্পন অনুভূত হয়।

এছাড়া, চলতি বছরের ফেব্রুয়ারিতে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

সূত্র: জিও নিউজ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup