শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৩

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

বাগেরহাটের মোড়েলগঞ্জে ৪৮ বিঘার একটি মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বারইখালী ইউনিয়নের সুতালড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতরা হলেন নাজিম মাহমুদ জুয়েল (৪৫), মাহবুব জমাদ্দার (৫০), লিটন সরকার (৪৫), জুয়েল চৌকিদার (৩০), মাসুদ শেখ রিদয় (২৭), এনায়েত ফকির (৩৮), ইব্রাহিম খলিল (২৮), সুজন তালুকদার (২৫) ও সুমন তালুকদার (৪০)। অন্য পক্ষের মধ্যে রাজীব হাওলাদার (২৫), মারুফ হাওলাদার (২৭) ও শহিদ হাওলাদার (৫০)-কে গুরুতর আহত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘেরটির মালিক দাবিদার নাজিম মাহমুদ জুয়েল বলেন, প্রতিপক্ষের রাকিব হাওলাদারের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল ঘেরটি দখলের জন্য হামলা চালায়। এতে আহত হয়ে জুয়েলসহ তার পক্ষের ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিপক্ষের রাকিব হাওলাদার দাবি, জুয়েলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ঘেরটিতে হামলা করে। তারা লুটপাট চালায়। একপর্যায়ে ঘরে অগ্নিসংযোগও করে। এমন পরিস্থিতিতে এলাকার লোকজন বহিরাগতদের ধাওয়া করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, বিবদমান ওই ঘেরটি ২০২৪ সালের ৫ আগস্টের আগে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল। পরে তা জমির মালিক ও বর্তমান ক্ষমতাসীনদের দখলে চলে যায়। ঘেরটি নিয়ে আগেও কয়েক দফা মারমারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সালিশ ও থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণপদ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন