শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১১:১৮ এএম আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১১:২৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ৩১-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সৌদি আরবের জেদ্দায় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বিশেষ অধিবেশনের ফাঁকে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবীর। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফরের বিষয়টি জানান।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনীতি ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পারস্পরিক সহযোগিতা আরও বাড়িয়ে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন