মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েত বিমানবন্দরে হামলায় ৩ বাংলাদেশি আহত: প্রবাসীকল্যাণমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৩:৫৭ এএম
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী
expand
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ইরানে যৌথভাবে হামলা করেছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। এ হামলার পর ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এর মধ্যে কুয়েত বিমানবন্দরে হামলায় ৩ বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে যাত্রীদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের মিশন ও দূতাবাসগুলোকে বলে দেওয়া হয়েছে, বাংলাদেশিদের যেন নিরাপদ জায়গাতে নিয়ে আসা হয়।’

বিদেশে বাংলাদেশি হতাহতের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কুয়েত বিমানবন্দরে হামলায় তিনজন বাংলাদেশি তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং একজন চিকিৎসাধীন। আমাদের দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করছে।’

এদিকে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে এখন পর্যন্ত ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। বিদেশগামী যাত্রীদের রাতে থাকার অসুবিধা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, সিভিল অ্যাভিয়েশনে ৮০০ এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে ৫০ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Jordan VS Algeria
30'
0 - 0
World Cup