সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদা নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম
হিবাতুল্লাহ আখুন্দজাদা
expand
হিবাতুল্লাহ আখুন্দজাদা

ইউরোপভিত্তিক গোয়েন্দা থিঙ্কট্যাংক অসিন্ট (OSINT)-এর সূত্রে জানা গেছে, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানের বিমান বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন গজব-লিল হক’ চলাকালে কাবুলে আখুন্দজাদা সহ কয়েকজন শীর্ষ কমান্ডার প্রাণ হারান।

২০২১ সালে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর থেকে আখুন্দজাদা দল ও সরকারের প্রধান নীতিনির্ধারক হিসেবে পুরো শাসনব্যবস্থার দিকনির্দেশনা দিতেন।

সূত্রের খবর, এই সংঘাতের সূত্রপাত ঘটে গত ২১ ফেব্রুয়ারি, যখন পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় সক্রিয় নিষিদ্ধ গোষ্ঠী টিটিপি নির্মূলের উদ্দেশ্যে আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায়। ওই অভিযানে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হলে তালেবান ক্ষুব্ধ হয়।

এর প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার রাতে আফগান সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিৎরাতের নির্দেশে ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সেনাচৌকি লক্ষ্য করে আফগান বাহিনী হামলা চালায়।

এর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী তাদের পূর্ণমাত্রার সামরিক অভিযান ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে।

অভিযান শুরু হতেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক কড়া বার্তায় জানান, পাকিস্তানের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে এবং এখন থেকে কেবল যুদ্ধের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।

এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মাঝে তালেবান প্রধানের মৃত্যুর খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি ও সীমান্ত এলাকায় উত্তেজনা এবং অনিশ্চয়তা তীব্র আকার ধারণ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Cape Verde
45'+4'
0 - 0
World Cup