শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৯:২৬ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে ‘হুইতেং ফুটওয়্যার’ কারখানায় আগুনের এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে ধারণা করা হলেও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগুন লাগার পরপরই কারখানাজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আগুন। উদ্ধার অভিযানে অংশ নেওয়া শত শত কর্মী ভবন থেকে দুই শতাধিক শ্রমিককে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন।

সিনহুয়ার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কারখানার ভবন থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। এ সময় কয়েকজনকে ভবনের ছাদে আটকা পড়েও থাকতে দেখা যায়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভবনের নিচতলায় দাহ্য পদার্থ সংরক্ষণের স্থান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এ ঘটনায় কারখানার মালিকপক্ষের হয়ে কাজ করা কয়েকজন কর্মচারীকে আটক করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করেছে কর্তৃপক্ষ।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। এ ঘটনার জন্য দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।

জিনজিয়াং চীনের অন্যতম প্রধান জুতা উৎপাদন কেন্দ্র। বিশ্বের প্রায় ২০ শতাংশ স্পোর্টস জুতা এই অঞ্চলের বিভিন্ন কারখানায় তৈরি হয়। ফলে এ অগ্নিকাণ্ড শিল্পখাতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup