

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর দুর্বল শট সহজেই ঠেকিয়ে দিয়েছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।
টাইব্রেকারসহ বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিপক্ষের নেওয়া ৯টি পেনাল্টির মুখোমুখি হয়েছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এর মধ্যে মাত্র ২টিতে তিনি পরাস্ত হয়েছেন। বাকি ৭টির মধ্যে ৪টি তিনি ঠেকিয়েছেন, আর ৩টি শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
ফ্রান্সের হয়ে টানা ১৫টি পেনাল্টি ও স্পট-কিক সফলভাবে জালে জড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এবারই প্রথম তিনি ব্যর্থ হলেন। এর আগে ফ্রান্সের জার্সিতে এমবাপ্পে সর্বশেষ পেনাল্টি মিস করেছিলেন ২০২০ ইউরোর শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে। এত দিন পর আবারও স্পট-কিক থেকে হতাশ করলেন এমবাপ্পে।

