

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর সামাজিক নিরাপত্তা-বেষ্টনী কর্মসূচির আওতায় হালনাগাদকরণের লক্ষ্যে বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন গ্রহণ শুরু করেছে। শনিবার (১ আগস্ট) থেকে অনলাইনে আবেদন করা যাবে। যোগ্য ও আগ্রহী ব্যক্তি এবং প্রতিষ্ঠানসমূহ আগামী ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। নির্ধারিত সময়সীমার পর আর কোনো আবেদন জমা নেওয়া হবে না। এই কর্মসূচির অধীনে আবেদনযোগ্য সেবাগুলো হলো বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীসমূহের ভাতা ও উপবৃত্তি এবং বেসরকারি নিবন্ধিত এতিমখানার শিক্ষার্থীদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট। আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তির জন্য নির্ধারিত আবেদন পোর্টালে (dss.bhata.gov.bd/online-application) গিয়ে তথ্য জমা দিতে হবে। অন্যদিকে, এতিমখানার ক্যাপিটেশন গ্রান্টের আবেদনের জন্য সেবামূল্যায়নের নির্ধারিত পোর্টালে (mswservices.gov.bd/auth/login) প্রবেশ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে এবং প্রয়োজনে যেকোনো সহায়তার জন্য নিকটস্থ উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।