মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম
নিহত স্বজনদের আহাজারি
expand
নিহত স্বজনদের আহাজারি

আধিপত্য বিস্তারের জেরে ধরে নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়ের গ্রুপ এবং খলিল শেখ গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- খলিল শেখ গ্রুপের খলিল শেখ ও তার পুত্র তাহাজ্জুদ হোসেন, ফেরদৌস হোসেন শেখ ও তার পুত্র মুন্না শেখ। খয়ের গ্রুপের ওসিবুর রহমান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টায় সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়ের ও খলিল শেখ এর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ধরে ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের খলিল রহমান ও তার পুত্র তাহাজ্জুদ হোসেন ও ফেরদৌস হোসেন শেখ মারা যান।

অপর পক্ষের সাবেক চেয়ারম্যান খয়ের গ্রুপের ওসিবুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মুন্না শেখকে যশোর সদর হাসপাতালে পাঠালে মুন্না শেখ সেখানে মারা যান।

এ ঘটনায় নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, এলাকার পরিস্থিতি সাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank