মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মদ্যপান ও বিবাহবহির্ভূত সম্পর্ক, যুগলকে ১৪০ বার বেত্রাঘাত

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম
এক পর্যায়ে ২১ বছর বয়সী ওই তরুণী জ্ঞান হারিয়ে ফেলেন। ছবি: বিবিসি
expand

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে শরিয়া আইন ভঙ্গের অভিযোগে এক তরুণ ও এক তরুণীকে প্রকাশ্যে মোট ১৪০ বার বেত্রাঘাত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক এবং মদ্যপানের অপরাধে তাদের এই শাস্তি কার্যকর করা হয়। খবর বিবিসির।

শাস্তি কার্যক্রম চলাকালে ২১ বছর বয়সী ওই তরুণী অসুস্থ হয়ে জ্ঞান হারালে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় প্রশাসনের দাবি, আচেহ প্রদেশের ইতিহাসে এক সেশনে এটাই সর্বোচ্চ সংখ্যক বেত্রাঘাতের ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেত্রাঘাতের সময় তীব্র যন্ত্রণায় তরুণী কান্নায় ভেঙে পড়েন। তিনজন নারী কর্মকর্তা পালাক্রমে শাস্তি কার্যকর করেন। আচেহর শরিয়া ফৌ

একই দিনে ওই যুগলের পাশাপাশি আরও চারজনকে বিভিন্ন অপরাধে সাজা দেওয়া হয়। তাদের মধ্যে আচেহ-র নিজস্ব ইসলামিক পুলিশ বাহিনীর একজন সদস্যও ছিলেন। ওই পুলিশ সদস্যকে এক নারীর সঙ্গে নির্জন স্থানে আপত্তিকর অবস্থায় পাওয়ায় তাকে ২৩ বার বেত্রাঘাত করা হয়েছে। ওই বাহিনীর প্রধান মুহাম্মদ রিজাল নিশ্চিত করেছেন যে সাজাপ্রাপ্ত পুলিশ সদস্যকে অচিরেই তার চাকরি থেকে বরখাস্ত করা হবে।

ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ হলেও আচেহ একমাত্র প্রদেশ যেখানে কঠোরভাবে শারিয়া আইন কার্যকর রয়েছে। তবে এই ধরনের প্রকাশ্যে বেত্রাঘাতের প্রথাকে দীর্ঘকাল ধরে ‘নিষ্ঠুর এবং অমানবিক’ হিসেবে সমালোচনা করে আসছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

মানবাধিকার সংগঠন ‘কনট্রাস’-এর আচেহ সমন্বয়কারী আজহারুল হুসনা জানান, এই শাস্তির প্রক্রিয়াটি যথাযথভাবে নিয়ন্ত্রিত নয় এবং সাজাপ্রাপ্ত ব্যক্তিদের পরবর্তী পুনর্বাসনের জন্য বিদ্যমান নিয়মগুলোর উন্নয়ন প্রয়োজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank