শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৬ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আজ সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

তবে রাজধানীতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৬টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য কোনো সতর্কতা নেই এবং কোনো সংকেত উত্তোলন করা হবে না।

রাজধানীর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে গত ৬ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এছাড়া আজ রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস। রাত ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, আর সে সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন