শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৫ দিন দেশের যেসব এলাকায় ভারি বর্ষণের আভাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৬:৩১ পিএম আপডেট : ২৬ জুন ২০২৬, ০৬:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন টানা ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং পরবর্তী দুই দিন রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ সময় দেশের সব বিভাগেই কম-বেশি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া রাজশাহী ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার (২৭ জুন) সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর রবিবার ও সোমবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। মঙ্গলবার আবারও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও রাতে কিছুটা বাড়তে পারে।

বর্ধিত দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS France
Scheduled
27 Jun, 01:00 AM
VS
World Cup