শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ বত্রিশে কারা উঠল, বাদ পড়ল কারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০২:০৩ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের অর্ধেক শেষ না হতেই নকআউট পর্বের চিত্র অনেকটাই পরিষ্কার হয়ে উঠেছে। ১২টি গ্রুপের মধ্যে ছয়টির খেলা শেষ হয়েছে। এরই মধ্যে ১৯টি দল রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। বাকি ১৩টি টিকিটের জন্য এখনও লড়াই করছে ২১টি দেশ।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে উঠবে। পাশাপাশি ১২টি গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলও শেষ ৩২-এ খেলার সুযোগ পাবে। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে রাউন্ড অব ৩২-এর ম্যাচগুলো।

শেষ ৩২ নিশ্চিত করেছে যে ১৯ দল

গ্রুপ ‘এ’ থেকে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ‘বি’ থেকে সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা। গ্রুপ ‘সি’ থেকে ব্রাজিল, মরক্কো। গ্রুপ ‘ডি’ থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। গ্রুপ ‘ই’ থেকে জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর। গ্রুপ ‘এফ’ থেকে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন। গ্রুপ ‘আই’ থেকে ফ্রান্স, নরওয়ে। গ্রুপ ‘জে’ থেকে আর্জেন্টিনা। গ্রুপ ‘কে’ থেকে কলম্বিয়া।

রাউন্ড অব ৩২ থেকে প্রতিটি ম্যাচই হবে সিঙ্গেল-এলিমিনেশন পদ্ধতিতে। অর্থাৎ, হারলেই বিদায়। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ড্র থাকলে ৩০ মিনিট অতিরিক্ত সময় খেলা হবে। এরপরও সমতা থাকলে টাইব্রেকারে নির্ধারিত হবে বিজয়ী দল।

এ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ৮টি দল-

তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও, জর্ডান

গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো শেষে পূর্ণ হবে শেষ ৩২-এর লাইনআপ। এরপর শুরু হবে শিরোপার আসল নকআউট লড়াই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS France
Scheduled
27 Jun, 01:00 AM
VS
World Cup