

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৌসুমি বায়ুর প্রভাবে শরৎকালেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সম্প্রতি প্রকাশিত অক্টোবর মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানায়, এ মাসে বঙ্গোপসাগরে অন্তত তিনটি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমলেও তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে সারাদেশে দুই থেকে চার দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।
এ মাসে দেশের প্রধান নদনদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এছাড়া, অক্টোবর মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২.২৫ থেকে ৪.২৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৫ থেকে ৭ ঘণ্টা থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মন্তব্য করুন
