শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আবহাওয়া নিয়ে যে বার্তা দিলো বিডব্লিউওটি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পিএম
expand
আবহাওয়া নিয়ে যে বার্তা দিলো বিডব্লিউওটি

আগামী দুই দিনে দেশের ছয়টি বিভাগ- ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ সময় বজ্রপাত ও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে সংস্থাটি এই তথ্য জানায়।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা, যশোর, খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও মুন্সিগঞ্জসহ আশপাশের এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।

বিডব্লিউওটি আরও জানায়, ১২ অক্টোবরের পর থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমে আসবে। তবে দক্ষিণ, মধ্য ও সিলেট অঞ্চলে ১৫ অক্টোবর পর্যন্ত বিচ্ছিন্নভাবে বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন