সোমবার
২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১২:৫২ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক টিম (বিডব্লিউওটি)। এ অবস্থায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

রোববার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ৬ ঘণ্টায় রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই। ফলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।

ফলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্য ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ।

এদিকে, আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়, রোববার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন