বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় রুপির বড় দরপতনের বিপরীতে স্থিতিশীল বাংলাদেশি টাকা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৫:১৬ এএম আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৬:৫৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

গত এক বছরে দক্ষিণ এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে অন্যতম স্থিতিশীল মুদ্রা হিসেবে নিজেদের অবস্থান শক্তভাবে ধরে রেখেছে বাংলাদেশি টাকা। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে টাকার দরপতন হয়েছে মাত্র শূন্য দশমিক ৫৯ শতাংশ।

তুলনামূলক বিচারে এই সময়ে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে কেবল কম্বোডিয়া কিছুটা ভালো অবস্থান দেখাতে পেরেছে, যাদের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশ।

আর সবচেয়ে বেশি অবমূল্যায়ন হয়েছে ভারতীয় রুপি। মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রার মান কমেছে ৮ দশমিক ৯৪ শতাংশ।

তাছাড়া, শ্রীলঙ্কান রুপির ৫ দশমিক ১১ শতাংশ, ফিলিপাইনের পেসোর ৩ দশমিক ৭০ শতাংশ এবং ইন্দোনেশিয়ান রুপিয়ার ২ দশমিক ৬৭ শতাংশ অবমূল্যায়ন ঘটেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন