সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তাপমাত্র উঠতে পারে ৩৯ ডিগ্রিতে, চলতি মাসেই কালবৈশাখী 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৩:১৫ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

চলতি মার্চ মাসে দেশে এক থেকে দুটি হালকা থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ দেখা দিতে পারে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১ মার্চ) প্রকাশিত মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, মার্চে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই। তবে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে এবং তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি মৃদু (৩৬–৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮–৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া ২–৩ দিন বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং অন্তত দুদিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

এ সময় দেশের প্রধান নদ-নদীতে পানির প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। এছাড়া দৈনিক গড় বাষ্পীভবন ৩ থেকে ৫ মিলিমিটার এবং গড়ে সূর্যালোকের স্থায়িত্ব ৭.৫ থেকে ৯.৫ ঘণ্টা হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন