শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আবহাওয়া অফিস বলছে বৃষ্টি কমবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
expand
আবহাওয়া অফিস বলছে বৃষ্টি কমবে

রাতভর মুষলধারে বৃষ্টি আর বজ্রপাতের পর সোমবার সকালেও থামেনি ঢাকার বৃষ্টি। সঙ্গে ঝলসে উঠছে বিদ্যুৎ চমক ও গর্জন করছে মেঘ।

টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, ফলে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানিয়েছেন, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হ্রাস পেতে পারে।

তিনি বলেন, আজ সোমবার দেশের আকাশ বেশিরভাগ জায়গায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পূর্ব সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, রোববার দিবাগত রাত ১টা পর্যন্ত ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা ছিল।

অধিদপ্তর আরও জানিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন