বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পুল চ্যাম্পিয়ন নাফিউল ইসলামকে ঢাকা বোট ক্লাবের অভিনন্দন

প্রেস রিলিজ
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১১:৪৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

‘জাতীয় ১০ বল পুল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ঢাকা বোট ক্লাবের সম্মানিত সদস্য নাফিউল ইসলাম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বোট ক্লাব লিমিটেডের সভাপতি রুবেল আজিজ এবং কার্যনির্বাহী পর্ষদ ২০২৫–২০২৬।

বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনের আয়োজনে এ প্রতিযোগিতা হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, নাফিউল ইসলাম অসাধারণ দক্ষতা, একাগ্রতা ও ক্রীড়ানৈপুণ্যের পরিচয় দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। তার এই সাফল্য ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ঢাকা বোট ক্লাব পরিবারের জন্যও অত্যন্ত আনন্দ ও গৌরবের।

ঢাকা বোট ক্লাবের সভাপতি রুবেল আজিজ বলেন, জাতীয় পর্যায়ের একটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় ক্লাবের একজন সম্মানিত সদস্যের চ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে অত্যন্ত গর্বের বিষয়। নাফিউল ইসলামের এই অর্জন তার নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও প্রতিভার উজ্জ্বল স্বীকৃতি।

তিনি বলেন, দেশে খেলাধুলার উন্নয়ন ও ক্রীড়াবিদদের উৎসাহিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর ক্রীড়াবান্ধব দৃষ্টিভঙ্গি ও অব্যাহত সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই ধারাবাহিকতায় ঢাকা বোট ক্লাবও খেলাধুলা ও ক্রীড়াচর্চাকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। ক্লাবের সদস্যদের বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ, প্রতিভা বিকাশ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনে উৎসাহিত করার ক্ষেত্রে ঢাকা বোট ক্লাব ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

রুবেল আজিজ আরও বলেন, নাফিউল ইসলামের মতো একজন ক্রীড়াবিদের জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন অন্য সদস্য ও তরুণ খেলোয়াড়দের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, সুস্থ প্রতিযোগিতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলার যে সুযোগ সৃষ্টি হয়, ঢাকা বোট ক্লাব সেই সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকা বোট ক্লাব লিমিটেডের পক্ষ থেকে নাফিউল ইসলামের আগামী দিনের ক্রীড়া জীবনের জন্য অব্যাহত সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন