সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে মাউশির নির্দেশনা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম
expand
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে মাউশির নির্দেশনা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরির প্রতিযোগিতা হবে এই ফুটবল প্রতিযোগিতায়।

সোমবার (২০ জুলাই) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. মহিবুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মাউশির আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা হচ্ছে।

আগ্রহীদের আগামী ২৮ জুলাই ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে [email protected] ই-মেইল ঠিকানায় তাদের কাজ পাঠাতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে—

রিলস তৈরি করে উল্লিখিত ই-মেইলে পাঠাতে হবে। রিলসে অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ফুটবল খেলার দৃশ্য থাকতে হবে। থিম সং অডিও ও ভিডিও—উভয় ফরম্যাটেই পাঠাতে হবে।

মাসকট ও স্লোগান আলাদাভাবে ই-মেইলে জমা দিতে হবে।

এছাড়া অংশগ্রহণকারীদের জমা দেওয়া তথ্যের সঙ্গে একটি সচল মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন।

তবে যারা এর আগে একই প্রতিযোগিতার জন্য লোগো, রিলস ও থিম সং জমা দিয়েছেন, তাদের নতুন করে সেগুলো পাঠানোর প্রয়োজন হবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন