

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ২৫ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। নবগঠিত কমিটির সভাপতি করা হয়েছে রেজাউল করিমকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে জাতীয় পর্যায়ের সাবেক সাইক্লিস্ট পারভেজ হাসানকে। একই সঙ্গে নতুন কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
আদেশে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ১৪(৫) ধারা অনুযায়ী বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। একই আইনের বিধান অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এ কমিটি নিয়োগ দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম। সহ-সভাপতি হিসেবে রয়েছেন, মো. ফয়সাল হোসাইন, মো. আব্দুল্লাহ হাককানী, মো. রেজাউল ইসলাম মুকুল, মহিউল।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত সাইক্লিস্ট পারভেজ হাসান। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন, জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত আরেক সাইক্লিস্ট আলমগীর আলম ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে। এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন, হুমায়ুন কবীর।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আবু হেনা মোস্তফা কামাল, শেখ সেলিম বক্স, মাসুদ ভিকি, মো. রুহুল আমিন, শাহাজদ্দীন টিপু, মিজানুর রহমান মজুমদার, নাজমুর রহমান, সাহিদুর রহমান, মোহাম্মদ জাকির হোসেন, আব্দুর রাজ্জাক, আক্তার হোসেন, মামুন উদ্দিন মামুন, নাসরিন পপি, রুহুল আমিন, সুজাত বড়ুয়া এবং ডা. ইসহাক যুবায়ের।
অফিস আদেশ অনুযায়ী, নবগঠিত এ কমিটিকে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে তিন মাসের মধ্যে ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।