রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে একবারই দেখা হয়েছিল আর্জেন্টিনা-স্পেনের, কে জিতেছিল?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১১:২৩ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপসেরা স্পেন। ফুটবল বিশ্বের দুই পরাশক্তির এই লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে থাকলেও বিশ্বকাপের ইতিহাসে তাদের দেখা হয়েছে মাত্র একবার।

সেই একমাত্র সাক্ষাৎ হয়েছিল ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে। গ্রুপ পর্বের ওই ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের জয়ের নায়ক ছিলেন স্ট্রাইকার লুইস আর্তিমে, যিনি জোড়া গোল করেছিলেন। স্পেনের হয়ে একমাত্র গোলটি করেছিলেন কিংবদন্তি মিডফিল্ডার পির্রি।

তবে সেই আসরে দুই দলের কেউই শিরোপা জিততে পারেনি। স্পেন গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, আর আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শেষ করে।

প্রায় ছয় দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। তবে এবার লড়াই গ্রুপ পর্বে নয়, শিরোপা নির্ধারণী ফাইনালে। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের মুখোমুখি লড়াইও বেশ সমানে সমান। এখন পর্যন্ত ১৪ ম্যাচে আর্জেন্টিনা ও স্পেন-উভয় দলই জয় পেয়েছে ৬টিতে করে, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

তাই এবারের ফাইনাল শুধু বিশ্বকাপের শিরোপা নির্ধারণ করবে না, দুই দলের পারস্পরিক লড়াইয়ের পরিসংখ্যানেও এনে দিতে পারে নতুন সমীকরণ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে, আর ২০১০ সালের পর দ্বিতীয় শিরোপার লক্ষ্য থাকবে স্পেনের সামনে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Argentina
Scheduled
20 Jul, 01:00 AM
VS
World Cup