শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ কোটি মানুষকে খুশি করেছি: হামজা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:২৮ এএম
হামজা চৌধুরী
expand
হামজা চৌধুরী

২২ বছর পর ভারতকে পরাজিত করে ইতিহাস গড়েছে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার রাতের সেই জয়ের পর আনন্দে ভাসছেন সমর্থকরা, আর সেই আনন্দে সামিল জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরীও। তাঁর কথায় এই জয় দেশের মানুষকে উপহার দিতে পারা বিশেষ এক অনুভূতি।

ম্যাচ শেষে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন হামজা। হাসিমুখে তিনি জানান নিজের অনুভূতির কথা এবং পরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশের জার্সিতে সপ্তম ম্যাচ খেলতে নেমে এমন একটি জয় পাওয়াকে নিজের ক্যারিয়ারের অন্যতম মূল্যবান সাফল্য বললেন হামজা। তার ভাষায়, “ভারতের মতো প্রতিপক্ষকে হারিয়ে দেশের অগণিত মানুষকে খুশি করতে পেরেছি—এটাই সবচেয়ে বড় পাওয়া।”

তিনি আরও বলেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে এই জয়ের অপেক্ষা ছিল। ২০০৩ সালের পরে আবার ভারতকে হারানো এটা অবশ্যই বিশেষ মুহূর্ত। এশিয়ান কাপের বাছাই থেকে বাদ পড়ার হতাশা এই সাফল্য কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। আগের ম্যাচগুলোর মতো শেষ মুহূর্তে ভুল করিনি, কারণ আমরা বিশ্বাস রেখেছিলামএকসঙ্গে থাকলে পরিস্থিতি সামলাতে পারব। খেলোয়াড়-স্টাফ সবাই কঠোর পরিশ্রম করেছে, তাই এই পুরস্কার তাদেরই।

শুধু ইংরেজিতে নয়, বাংলাতেও নিজের অনুভূতি প্রকাশ করেন হামজা খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা জিতেছি। ক্যাম্পে আমি বেশ দেরিতে যোগ দিয়েছি, কিন্তু বাকিরা প্রায় ২৩ দিন, ৫০০ ঘণ্টারও বেশি সময় ধরে টানা পরিশ্রম করেছে। সেই শ্রমেরই ফল আজ পেয়েছি।

ম্যাচের আগে অনুশীলনে দেরিতে যোগ দেওয়া প্রসঙ্গেও বলেন, আমি আর শামিত একটু পরে এসেছি, চেষ্টা করেছি দলের মানসিকতা আরও শক্ত করতে। শেষ চার ম্যাচ আমরা ভালো খেলছিলাম, যদিও শেষ দিকে কিছুটা গড়বড় হচ্ছিল। আজ উল্টোটা হয়েছে বল দখলে ততটা ভালো না হলেও মানসিক দৃঢ়তা দেখাতে পেরেছি। সামনে এই দুই দিক একসঙ্গে ধরে এগোতে চাই।

এই জয়ের ফলে যদিও বাংলাদেশের বাছাইপর্বের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি, তবুও হামজা তা নিয়ে ভাবছেন না জিতেছি, সেটাই সবচেয়ে ভালো লাগার বিষয়।

আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচটি সামনে রেখে তিনি বলেন ভারতের বিরুদ্ধে এই ম্যাচটা ছিল অনেকটা ফাইনালের মতো। দুই যুগ অপেক্ষার পর বড় জয় এসেছে। পারফরম্যান্স শতভাগ না হলেও ফল এসেছে। এখন মার্চে নতুনভাবে প্রস্তুতি নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরব, ইনশাআল্লাহ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন