শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

খেলতে পারছেন না রায়ান, হতাশ ভারত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম
অনুশীলনে ভারতের অস্ট্রেলিয়াপ্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামস
expand
অনুশীলনে ভারতের অস্ট্রেলিয়াপ্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামস

রায়ান উইলিয়ামসকে খেলাতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও ব্যর্থ হলো ভারত। কোচ খালিদ জামিলের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও ফিফার অনুমোদন না পাওয়ায় আজ রাত ৮টায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে পারছেন না অস্ট্রেলিয়াপ্রবাসী এই ফুটবলার।

দল সূত্রে জানা গেছে, ২৩ জনের স্কোয়াড তালিকা জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল রাত ১১টা ৫৯ মিনিট। সেই সময় পর্যন্ত অপেক্ষা করেও ফিফা থেকে সবুজ সংকেত না পাওয়ায় তাকে তালিকাভুক্ত করা যায়নি।

এর আগে সোমবার বিকেল ৪টায় দুই দলের ম্যানেজার্স মিটিংয়ে ভারত স্কোয়াড জমা না দিয়ে সময় বাড়ানোর অনুরোধ করে। ফুটবল অস্ট্রেলিয়া ছাড়পত্র দিলেও ফিফা আনুষ্ঠানিক অনুমোদন ঝুলিয়ে রাখে। রায়ানের অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক ও জাতীয় দলে খেলার অভিজ্ঞতা এবং ভারতের পাসপোর্ট থাকলেও দেশ পরিবর্তন করে খেলার নিয়ম বেশ সময়সাপেক্ষ হওয়ায় এই ঝামেলায় পড়েছে ভারত।

অন্যদিকে বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা দেরি করেননি। জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে রাতেই স্কোয়াড জমা দেন ম্যাচ কমিশনারের কাছে। বাদ পড়েছেন স্ট্রাইকার মোহাম্মদ আল-আমিন, মোরশেদ আলী, গোলরক্ষক পাপ্পু হোসেন ও চোটে ভোগা ডিফেন্ডার রহমত মিয়া।

তবে হংকং ম্যাচের স্কোয়াডে না থাকা কাজেম শাহকে ভারত ম্যাচে রেখেছেন কাবরেরা। রহমত মিয়া ও মোহাম্মদ ইব্রাহিমের চোটের কারণে ডাকা হয়েছিল কিউবা মিচেল ও মোরশেদকে। শেষ পর্যন্ত কিউবা দলে জায়গা পেলেও বাদ পড়েছেন মোরশেদ। সামান্য চোট থাকা সত্ত্বেও শেখ মোরছালিনকেও পরিকল্পনায় রেখেছেন বাংলাদেশ কোচ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন