শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবলের নতুন মৌসুমে একাধিক নিয়ম পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আগামী মৌসুম থেকে ফুটবল মাঠে আসছে একগুচ্ছ নতুন নিয়ম। মূলত খেলার মাঝপথে অহেতুক সময় নষ্ট বন্ধ করতে এবং ম্যাচের গতি বাড়াতে এই নতুন আইনগুলো প্রণয়ন করেছে ফুটবল অ্যাসোসিয়েশন। সদ্য সমাপ্ত বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে চালুর পর এখন ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন লিগে এগুলো কার্যকর করা হচ্ছে।

গোল-কিক ও থ্রো-ইনে কাউন্টডাউন

থ্রো-ইন বা গোল-কিকের সময় খেলোয়াড়েরা অহেতুক দেরি করলে রেফারির ৫ সেকেন্ডের কাউন্টডাউন শুরু হবে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে থ্রো-ইন না করলে তা প্রতিপক্ষকে দিয়ে দেওয়া হবে। একইভাবে গোল-কিকে বেশি দেরি করলে প্রতিপক্ষ দল পাবে কর্নার কিক।

১০ সেকেন্ডের ভেতর খেলোয়াড় বদল

মাঠ থেকে তুলে নেওয়া খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে নিকটতম সীমানারেখা দিয়ে মাঠ ছাড়তে হবে। এতে কেউ ব্যর্থ হলে বদলি হিসেবে নামতে যাওয়া নতুন খেলোয়াড়কে অন্তত ১ মিনিট সাইডলাইনে অপেক্ষা করতে হবে। ফলে উক্ত সময় দলকে ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে হবে।

আহত খেলোয়াড়দের জন্য ১ মিনিটের বিরতি

কোনো খেলোয়াড় চোটের কারণে খেলা থামাল তাকে চিকিৎসার জন্য বা মাঠের বাইরে অন্তত ১ মিনিট থাকতে হবে। এর উদ্দেশ্য হলো কোনো কৌশলগত কারণ বা গতি ভাঙতে ভূয়া চোটের অভিনয় বন্ধ করা। তবে ফাউলকারী খেলোয়াড় কার্ড পেলে এই নিয়ম প্রযোজ্য হবে না।

গোলরক্ষকদের ট্যাকটিক্যাল টাইমআউট বন্ধ

গোলরক্ষক যদি হঠাৎ মাঠে শুয়ে পড়ে প্রাথমিক চিকিৎসার দাবি জানান, তবে কোচের নির্দেশে দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে ১ মিনিটের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে। এর ফলে অহেতুক সময় নষ্ট করে কোচের থেকে পরামর্শ নেওয়ার কৌশল বন্ধ হবে।

পেনাল্টি এরিয়ায় হ্যান্ডবল নিয়ে স্পষ্ট নিয়ম

ডি-বক্সের ভেতর থেকে গোলরক্ষক বা ডিফেন্ডার কিক করার পরপরই বলকে ইন-প্লে বা সচল ধরা হবে। এরপর ওই অবস্থায় কোনো ডিফেন্ডারের হাতে বল লাগলে সরাসরি পেনাল্টি এবং গোলরক্ষক ব্যাকপাসে হাত দিলে ইনডাইরেক্ট ফ্রি-কিক প্রদান করা হবে।

ভিএআরের নতুন পরিধি

এখন থেকে দ্বিতীয় হলুদ কার্ড (যার ফলে লাল কার্ড হয়) প্রদান ঠিক ছিল কি না, তা ভিএআর রিভিউ করতে পারবে। সেট-পিস শুরুর ঠিক মুহূর্তে হওয়া ফাউল থেকে গোল হলে সেটাও ভিএআর খতিয়ে দেখতে পারবে।

এই সমস্ত পরিবর্তনের পেছনে মূল লক্ষ্য শাস্তি দেওয়া নয়, বরং খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন আনা যাতে ম্যাচের অপচয় হওয়া সময় কমে এবং সমর্থকেরা মাঠে বেশি সময় ফুটবল উপভোগ করতে পারেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank