

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ, বাড়িঘরে ভাঙচুর এবং মারধরের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীদের ভাষ্যমতে, ঈদগাহ সড়ক এলাকায় ফারুক মিয়ার ছেলে অপূর্বের নেতৃত্বে ব্রাজিল সমর্থকদের এবং জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিবের নেতৃত্বে আর্জেন্টিনা সমর্থকদের দুটি বড় দল রয়েছে। সম্প্রতি ফিফা বিশ্বকাপে ব্রাজিল বিদায় নেওয়ার পর আর্জেন্টিনা সমর্থকেরা উল্লাস করেন। পরে সোমবার আর্জেন্টিনা ফাইনালে হারের পর ব্রাজিল সমর্থকেরা উদযাপন শুরু করলে দুই পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি ও উত্তেজনা। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়ার পর্যায়ে গড়ায়।
স্থানীয়দের অভিযোগ, ব্রাজিল সমর্থকদের একটি দল সংঘবদ্ধ হয়ে আর্জেন্টিনা সমর্থকদের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও হামলা। এ সময় কয়েকজন নারীকে মারধরের ঘটনা ঘটে।
স্থানীয়রা আরও জানান, হামলার পর সরে যাওয়ার সময় কয়েকটি হাতবোমা বিস্ফোরণ করা হয়। পরে আর্জেন্টিনা সমর্থকেরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে পাল্টা ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, `বিশ্বকাপের খেলা নিয়ে দুই পক্ষের কিশোরদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই উভয় পক্ষের লোকজন সরে যায়।‘