

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনায় ছাত্রীসংস্থাকে জড়িয়ে প্রচার করা হচ্ছে। তার প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি রিনতাহা তারান্নুম এ বিবৃতি দেন।
বিবৃতিতে জানায়, আজ সাতক্ষীরা-৪ এর সংসদ সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনায় ছাত্রীসংস্থাকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ করে কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া ও সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ।
বিবৃতিতে সভানেত্রী ও সেক্রেটারি বলেন, "আমরা এ মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাতক্ষীরার এ ঘটনায় জড়িত মোছাঃ মরিয়ম বেগম (পিতা মোঃ মাসুম বিল্লাহ) বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার সাথে জড়িত নয়।"
বিবৃতিতে বলা হয়, "কুরআনে সূরা হুজরাতের ৬ নং আয়াতে বলা হয়েছে, হে ঈমান গ্রহণকারীগণ, যদি কোন ফাসেক তোমাদের কাছে কোন খবর নিয়ে আসে তাহলে তা অনুসন্ধান করে দেখ। এমন যেন না হয় যে, না জেনে শুনেই তোমরা কোন গোষ্ঠীর ক্ষতি করে বসবে এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে।" সবাইকে যাচাইবিহীন এমন তথ্য প্রচার না করার জন্য অনুরোধ করা হলো।
বিবৃতিতে নেত্রীবৃন্দ আরো বলেন, আমরা জনপ্রতিনিধিদের কাছ থেকে স্বচ্ছতা, সততা ও ইনসাফ প্রত্যাশা করি।" বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা বিশ্বাস করে, স্বপ্নের বাংলাদেশ গড়তে পারস্পরিক মিথ্যাচার পরিহার করে সততা, শ্রদ্ধাবোধ ও নৈতিকতার সাথে আমাদেরকে কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ।