সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলকে রুখতে ৫ ডিফেন্ডার নিয়ে নামছে জাপান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১০:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলকে মোকাবিলায় কৌশলে বড় পরিবর্তন এনেছে জাপান। রক্ষণভাগ শক্তিশালী করতে পাঁচ ডিফেন্ডারের ফর্মেশনে মাঠে নামছে এশিয়ার দলটি। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পাওয়া দলেই আস্থা রেখেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

স্কটল্যান্ডকে ৩–০ গোলে হারানো ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেননি আনচেলত্তি। ইনজুরির কারণে রাফিনিয়া দলে না থাকলেও আক্রমণভাগে টানা দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েছেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড রায়ান। তিনি খেলবেন মাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে। গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নেইমারকে রাখা হয়েছে বদলি বেঞ্চে।

অন্যদিকে সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১–১ গোলে ড্র করা দল থেকে চারটি পরিবর্তন এনেছেন জাপানের কোচ হাজিমে মোরিয়াসু। রক্ষণভাগে নতুন পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বাদ পড়েছেন ইউকিনারি সুগাওয়ারা, কো ইতাকুরা, আয়ুমু সেকো ও আও তানাকা। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন শোগো তানিগুচি, তাকেহিরো তোমিয়াসু, জুনিয়া ইতো ও কাইশু সানো।

জাপানের একাদশ: জিয়ন সুজুকি; হিরোকি ইতো, শোগো তানিগুচি, তাকেহিরো তোমিয়াসু; রিতসু দোয়ান, দাইজেন মায়েদা, কেইতো নাকামুরা, জুনিয়া ইতো, দাইচি কামাদা, কাইশু সানো; আয়াসে উয়েদা।

ব্রাজিলের একাদশ: আলিসন; দানিলো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কিনিওস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; মাথেউস কুনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Brazil VS Japan
42'
0 - 1
29' Kaishu Sano
World Cup