সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও বেঞ্চে নেইমার, দেখে নিন ব্রাজিলের শুরুর একাদশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৯:৫২ পিএম আপডেট : ২৯ জুন ২০২৬, ১০:০৮ পিএম
অনুশীলনে ব্রাজিল ফুটবল দলের খেলোয়াড়রা । । ছবি: সংগৃহীত
expand
অনুশীলনে ব্রাজিল ফুটবল দলের খেলোয়াড়রা । । ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এ এশিয়ার পরাশক্তি জাপানের মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হবে এ ম্যাচ। এ ম্যাচের জন্য এরই মধ্যে একাদশ ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোট থেকে সেরে উঠে বদলি হিসেবে ফিরেছিলেন দলটির তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। প্রত্যাশা ছিল জাপানের বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে তাকে। কিন্তু শেষ পর্যন্ত কোচিং স্টাফ তাকে বেঞ্চেই রেখেছে।

ব্রাজিল একাদশে আছেন: অ্যালিসন; দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনহা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Brazil VS Japan
42'
0 - 1
29' Kaishu Sano
World Cup