মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এক ম্যাচে চার রেকর্ড গড়লেন মেসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১১:০৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

৩৮ বছর বয়সেও থামার কোনো লক্ষণ নেই লিওনেল মেসির। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করে আবারও বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম নতুন করে লিখলেন আর্জেন্টিনার অধিনায়ক। এই জয়ের মাধ্যমে নকআউট পর্ব নিশ্চিত করার পাশাপাশি আরও একাধিক রেকর্ড নিজের করে নিলেন তিনি।

ম্যাচ শেষে পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে মেসির গোলসংখ্যা এখন ১৮। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন। একই সঙ্গে নারী-পুরুষ মিলিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ গোল করা ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তাকেও পেছনে ফেলেছেন তিনি।

এই ম্যাচেই আরেকটি মাইলফলক ছুঁয়েছেন মেসি। বিশ্বকাপে এটি তার ১৮তম জয়। এর আগে সমান ১৭ জয় নিয়ে শীর্ষে ছিলেন ক্লোসা। ২০০৬ সাল থেকে শুরু হওয়া বিশ্বকাপ ক্যারিয়ারে ছয়টি আসর মিলিয়ে এই অবস্থানে পৌঁছান আর্জেন্টাইন তারকা।

ম্যাচ খেলার সংখ্যাতেও তিনি ইতিহাসের শীর্ষে। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার পর বিশ্বকাপে তার ম্যাচসংখ্যা দাঁড়ায় ২৮। এর আগে ২০২২ বিশ্বকাপের ফাইনালে লোথার ম্যাথিউসের ২৫ ম্যাচের রেকর্ড ভেঙেছিলেন তিনি।

শুধু গোল বা ম্যাচ নয়, মাঠে কাটানো সময়েও মেসি এখন সবার ওপরে। অস্ট্রিয়ার বিপক্ষে প্রায় পুরো ম্যাচ খেলার পর বিশ্বকাপে তার মোট মিনিট দাঁড়িয়েছে ২,৪৮৯। কাতার বিশ্বকাপে ইতালির কিংবদন্তি পাওলো মালদিনির ২,২১৭ মিনিটের রেকর্ড আগেই ভেঙেছিলেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup