

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নামা কুরাসাও-এর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছে জার্মানি। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ১১টায় শুরু হয় ম্যাচটি।
ম্যাচের মাত্র ৬ মিনিটেই অভিষেক হওয়া কুরাসাওয়ের জালে বল পাঠায় ফুটবলের পাওয়ার হাউজ জার্মানি। গোলটি করেন ২৩নং জার্সিধারী জার্মান মিডফিল্ডার ফেলিক্স এনমেচা।
তবে জার্মানদের এই গোলের জবাব দিতে সময় নেয়নি কুরাসাও। ম্যাচের ২১তম মিনিটে বক্সের ভেতর থেকে জোরালো শট নেন কুরাসাও রাইটব্যাক লিভানো কোমেনেসিয়ার। তার বাঁ পায়ের শট ঠেকাতে পারেননি জার্মানি গোলকিপার ম্যানুয়েল নয়্যার।
বিশ্বকাপে প্রথম গোল কুরাসাওয়ের।
