সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা শিবির যেন ‘ছোটখাটো হাসপাতাল’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৭:০৫ পিএম আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:০৬ পিএম
অনুশীলনে আর্জেন্টিনা ফুটবল দল ।। ছবি: সংগৃহীত
expand
অনুশীলনে আর্জেন্টিনা ফুটবল দল ।। ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৭টি দল যখন মাঠে নামবে শিরোপা জেতার উদ্দেশ্যে ঠিক তখন একমাত্র দল আর্জেন্টিনার উদ্দেশ্য শিরোপা ‘ডিফেন্ড’করা। তবে দলটির জন্য এ কাজ মোটেও সহজ নয়। টুর্নামেন্ট শুরুর আগে দলটির সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে খেলোয়াড়দের শারীরিক অবস্থা। স্কোয়াডের একাধিক ফুটবলার চোট থেকে সেরে ওঠার পথে থাকলেও কয়েকজনকে নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না কোচ লিওনেল স্কালোনি।

যুক্তরাষ্ট্রের ক্যানসাসে অনুশীলন ক্যাম্পে ব্যস্ত সময় কাটাচ্ছে আর্জেন্টিনা। মাঠের প্রস্তুতি যেমন চলছে, তেমনি চিকিৎসক দলেরও কাজ কম নয়। কারণ স্কোয়াডের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের ইনজুরিতে ভুগেছেন।

সবচেয়ে বেশি নজর স্বাভাবিকভাবেই লিওনেল মেসিকে ঘিরে। ক্লাব ফুটবলে সর্বশেষ ম্যাচে শারীরিক অস্বস্তি অনুভব করার পর থেকে তাকে নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এখনো পূর্ণমাত্রার অনুশীলনে দেখা না গেলেও বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তিনি শতভাগ প্রস্তুত হয়ে উঠবেন বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসের অবস্থাও ইতিবাচক। হ্যামস্ট্রিং সমস্যার কারণে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও বর্তমানে তার পুনর্বাসন প্রক্রিয়া শেষ পর্যায়ে। একইভাবে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসও ধীরে ধীরে ছন্দে ফিরছেন। হাতে সামান্য চোট থাকলেও তা দীর্ঘমেয়াদি কোনো উদ্বেগের কারণ নয় বলে মনে করা হচ্ছে।

তবে রাইট ব্যাক গঞ্জালো মন্তিয়েলকে নিয়ে পরিস্থিতি ভিন্ন। পেশিতে গুরুতর ধরনের চোট পাওয়ার পর তার সুস্থতা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় রেখে স্কালোনি বিকল্প খেলোয়াড়দেরও প্রস্তুত রাখছেন।

নাহুয়েল মলিনা ও ক্রিস্টিয়ান রোমেরোও সাম্প্রতিক সময়ে ইনজুরিতে ভুগেছেন। তবে দুজনের অবস্থার উন্নতি হয়েছে এবং বিশ্বকাপের শুরুতেই তাদের মাঠে দেখা যেতে পারে। তরুণ ফুটবলার নিকো পাজ, হুলিয়ান আলভারেস ও থিয়াগো আলমাদার চোট তুলনামূলক হালকা। তারা দ্রুতই পূর্ণ ফিটনেস ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে।

বিশ্বকাপের আগে কোনো দলই চোটের ঝুঁকি এড়াতে পারে না। আর্জেন্টিনার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তবে স্বস্তির খবর হলো, যাদের নিয়ে উদ্বেগ ছিল, তাদের অধিকাংশই সুস্থতার পথে। এখন দেখার বিষয়, টুর্নামেন্টের প্রথম বাঁশি বাজার আগেই স্কালোনি তার সেরা একাদশকে কতটা প্রস্তুত অবস্থায় হাতে পান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Cape Verde
Scheduled
15 Jun, 10:00 PM
VS
World Cup