বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা পর্তুগালের 

প্রকাশ : ২০ মে ২০২৬, ১০:০৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পতুর্গাল। ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোকে অধিনায়ক করে ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্টিনেজ।

তবে এই দলে ২৭ জন খেলোয়াড় থাকলেও কোচ এক আবেগঘন বার্তায় মোট ২৮ জনের নাম উল্লেখ করেছেন। গত বছর জুলাইয়ে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত ফরোয়ার্ড দিয়েগো জোটাকে সম্মান জানিয়ে তাকে ‘প্রতীকী সদস্য’ হিসেবে স্কোয়াডে রেখেছেন কোচ মার্টিনেজ। মার্তিনেস বলেন, ‘দিয়েগো জটাকে হারানো আমাদের সবার জন্য এক অবিস্মরণীয় এবং অত্যন্ত কঠিন মুহূর্ত ছিল। কিন্তু তার চলে যাওয়ার পরদিনই আমাদের সবার কাঁধে দায়িত্ব চলে আসে তার সেই বিশ্বকাপ জয়ের স্বপ্নটার জন্য লড়াই করার। দিওগোর সেই স্পিরিট, সেই শক্তি আমাদের দলে সবসময় থাকবে। সে আমাদের দলের চিরকালের প্লাস ওয়ান।’

এদিকে পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, পুরো টুর্নামেন্ট জুড়ে ড্রেসিংরুম থেকে শুরু করে ডাগআউট- সবখানেই দিওগো জটার এই অদৃশ্য উপস্থিতি দলকে অনুপ্রেরণা জোগাবে।

আসন্ন বিশ্বকাপে পর্তুগাল খেলবে গ্রুপ ‘কে’-তে। যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে রোনালদোরা। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার মোকাবিলা করবে পর্তুগিজরা।

পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।

রক্ষণভাগ: দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো, ও ম্যাথিউস নুনেস।

মাঝমাঠ ও আক্রমণভাগ: রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup